E-Cap 400 এর উপকারিতা কি | Vitamin e benefits
প্রিয় স্বাস্থ্য সচেতন ভাই ও বোনেরা আজ কে কথা বলব ভিটামিন ই ক্যাপস্যুল তথা ই-ক্যাপ নিয়ে। ই-ক্যাপের গোপন কাজ যা পোস্টের এর শেষে থাকবে এবং এটার সমন্ধে সব মিথ, হাইপ গুলো আজ ক্লিয়ার করব। আজ ভিটামিন ই এর সব গোমড় ফাঁস করে দিব। ই-ক্যাপ ক্যাপস্যুলের মধ্যে থাকে d-alpha tocopherol. এটি একটি fat-soluble vitamin ও শক্তিশালী antioxidant। ই-ক্যাপ কি কি কাজ করে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়ে এই সমন্ধে জানব। যেহেতু ই-ক্যাপ ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটি প্রডাক্ট তাই চলুন তারা কি বলছে এই ক্যাম্পসুল সমন্ধে তা জেনে নেওয়া যাক। তাদের ওয়েবসাইট ও ই-ক্যাপের বক্সে দেওয়া তথ্য অনুযায়ী এই ক্যাপসুলটি মূলত কাজ করে,
Vitamin-E এর ঘাটতির চিকিৎসা ও প্রতিরোধে।
Vitamin-E বিভিন্ন রোগের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে, যেমন—
- Angina pectoris (হৃদপিণ্ডে রক্ত চলাচলের ঘাটতিজনিত বুকে ব্যথা)
- Hypercholesterolaemia (রক্তে অতিরিক্ত কোলেস্টেরল)
- Intermittent claudication (হাঁটার সময় পায়ে ব্যথা)
- Fibrocystic breast disease (স্তনের গাঁটজনিত সমস্যা)
- ক্যান্সার
- রাতে পায়ের পেশিতে খিঁচুনি (nocturnal leg cramps)
- Osteoarthritis (হাঁটুসহ অস্থিসন্ধির ক্ষয়জনিত ব্যথা)
এছাড়াও, Vitamin-E খেলোয়াড়দের শারীরিক কর্মক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে—এমন দাবিও করা হয়েছে।
চলুন ২য় ভাগে জানা যাক ইক্যাপ আরও কি কি কাজ করেঃ
✅ ত্বক শুষ্ক হওয়া কমায়
✅ Skin barrier শক্ত করে
✅ Sun damage থেকে কিছুটা সুরক্ষা দেয়
✅ ত্বক মসৃণ রাখতে সাহায্য করে
✅ Free radical-এর ক্ষতি থেকে বাঁচায়
✅ মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়
✅ চুল ভাঙা ও রুক্ষতা কমাতে সাহায্য করে
✅ চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক
⚠️ কিন্তু এটা কোনো Magic Hair Grower নয়।
✅ Immune System শক্ত করে
✅ শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে
✅ বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে
✅ LDL Cholesterol-এর Oxidation কমাতে সাহায্য করে
✅ রক্তনালীর ক্ষতি কমাতে সহায়ক
✅ লিভারের প্রদাহ কমাতে
✅ কোষের ক্ষতি কমাতে সহায়ক হতে পারে
✅ চোখের কোষ সুরক্ষায় সাহায্য করে
✅ নার্ভ ড্যামেজ কমাতে ভূমিকা রাখে
নারী পুরুষদের গোপন উপকারঃ
✅ নারী ও পুরুষদের বন্ধ্যাত্ব (infertility)
✅ নারী ও পুরুষদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি
✅ নারীদের Premenstrual syndrome (PMS)
✅ মাসিকের সময় তীব্র ব্যথা (Painful menstrual periods)
পার্শপ্রতিক্রিয়াঃ
✅ অতিরিক্ত ক্লান্তি (Fatigue)
✅ মাথাব্যথা (Headache)
✅ পেটে গ্যাস হওয়া (Flatulence)
✅ ডায়রিয়া (Diarrhea)
✅ পেট ব্যথা
✅ চোখে ঝাপসা দেখা (Blurred vision)
✅ নবজাতক শিশুদের ক্ষেত্রে অন্ত্রের গুরুতর সংক্রমণ(Necrotizing enterocolitis – infants)
✅ রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি(Increased serum creatinine)
✅ রক্তক্ষরণজনিত স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি(Increased risk of hemorrhagic stroke)
✅ সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, Vitamin E অন্য অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা কমিয়ে দিতে পারে
🥑 খাবার থেকেই কি Vitamin E পাওয়া যায়?
হ্যাঁ, সাধারণ খাবারেই অনেক সময় চাহিদা পূরণ হয়।
ভালো উৎস:
- সূর্যমুখী তেল
- বাদাম, চিনাবাদাম
- ডিম
- দুধ
- সবুজ শাকসবজি
দৈনিক Vitamin E চাহিদা প্রাপ্তবয়স্ক এর ক্ষেত্রে ২২ IU। যা খাবার থেকেই মিটানো সম্ভব।
প্রতিটি ই-ক্যাপ ২০০ ক্যাপসুলের দাম ৫ টাকা। ৪০০ এর দাম ৭ টাকা আর ৬০০ এর দাম ৮ টাকা । এই ক্যাপসুলটি প্রায় বাংলাদেশের সকল ফার্মেসীতেই পাওয়া যায়।
⚠️ দৃষ্টি আকর্ষণ:
এই পোস্টটি শুধুমাত্র সাধারণ তথ্য ও সচেতনতার জন্য।
এটি চিকিৎসকের পরামর্শ নয়।
কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।
Disclaimer:
This post is for educational and informational purposes only.
We do not prescribe, diagnose, or recommend any medication.
Always consult a qualified healthcare professional before using any medicine.
The channel is not responsible for any self-medication or misuse of information.
#ecap #vitaminebenefits #healthtips
0 মন্তব্যসমূহ