বুকের দুধ বাড়ানোর ঔষধ maximilk এর কাজ কি

Maximilk Capsule

প্রিয় পাঠক আজকে কথা বলব Maximilk Capsule নিয়ে। এই পোস্টে  শেয়ার করব মাক্সিমিল্ক ক্যাপস্যুল সমন্ধে অনেক অজানা তথ্য, এর কার্যকারিতা, ব্যবহার বিধি, দাম ইত্যাদি নিয়ে। ব্রেস্ট ফিডিং মায়েদের অনেক সময় বুকের দুধ শুকিয়ে যায় বা কমে যায়। তখন আমরা ফর্মুলা দুধ খাওয়ানো শুরু করি যা শিশুর জন্য মোটেও উপযোগী না। আপনারা জানেন ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ই যথেষ্ট। কিন্তু বুকের দুধ কমে গেলে তখন আমরা নিরুপায় হয়ে যাই। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যাল। মাক্সিমিল্ক ক্যাপস্যুল যা প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে তৈরি। 


চলুন জেনে নেওয়া যাক এই ক্যাপস্যুলের ভিতর কি কি উপাদান রয়েছেঃ এটির ভিতরে রয়েছে মৌরি (Fennel), মেথি (Fenugreek), জিরা (Cumin), ডিল পাউডার (Dill powder), অ্যানিসিড (Aniseed) চলুন এবার প্রতিটি উপাদান কোনটা কি কাজ করে জানা যাকঃ মেথি (Fenugreek) এক্সট্র্যাক্ট যা শরীরের নিজস্ব প্রোল্যাক্টিন হরমোনের উৎপাদন বাড়াতে সহায়তা করে, যার ফলে বুকের দুধের উৎপাদন বৃদ্ধি পায়। মৌরি (Fennel) এক্সট্র্যাক্ট যা দুধ উৎপাদনে সহায়তা করে এবং শিশুর পেটে গ্যাস (ফ্ল্যাটুলেন্স) কমাতে সাহায্য করে। জিরা (Cumin)- যাতে রয়েছে কারভোন (carvone) ও টারপিন (terpenes) নামক সক্রিয় উপাদান, যা বুকের দুধের প্রবাহ বাড়াতে সাহায্য করে। ডিল পাউডার (Dill powder) যা স্তনের গ্রন্থিতে প্রদাহ বা (ম্যামারি গ্ল্যান্ড ইনফ্ল্যামেশন) হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে। মৌরি দানা / অ্যানিসিড (Aniseed) এক্সট্র্যাক্ট যা বুকের দুধ উৎপাদন উদ্দীপিত করতে সাহায্য করে। বিশেষ সতর্কতাঃ মায়েদের যদি মেথি (Fenugreek), চিনাবাদাম ও ছোলার (চিকপি) এসব খাদ্যে অ্যালার্জি থাকে তাহলে এ ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা উচিৎ কারণ মেথি অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই ঔষধে থাকা মেথি (Fenugreek) রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং রক্তের কোলেস্টেরলও হ্রাস করে তাই রক্তে লো সুগার বা হাইপোগ্লাইসেমিয়া থাকলে এই ঔষধ সর্তকতার সাথে গ্রহণ করা উচিৎ। ডায়াবেটিসে আক্রান্ত মায়েরা শুধুমাত্র তখনই মাক্সিমিল্ক ব্যবহার করবেন, যখন তাদের রক্তে শর্করার মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে। 

এবার কথা বলব পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি হওয়া, পেটে গ্যাস, ডায়রিয়া এবং প্রস্রাব থেকে ম্যাপল সিরাপের মতো গন্ধ আসা ইত্যাদি। এখানে বলে রাখা ভাল যে ম্যাপল ট্রি থেকে ম্যাপল সিরাপ তৈরি হয় যা মূলত কানাডা ও যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। 

প্রতিটি মাক্সিমিল্ক ক্যাপস্যুলের বর্তমান বাজার মূল্য ১৫ টাকা। ৬টি ক্যাপস্যুলে একটি পাতা হিসাবে পাওয়া যায়।

⚠️ দৃষ্টি আকর্ষণ: এই পোস্টটি শুধুমাত্র সাধারণ তথ্য ও সচেতনতার জন্য। এটি চিকিৎসকের পরামর্শ নয়। কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

Disclaimer: This blog is for educational and informational purposes only. We do not prescribe, diagnose, or recommend any medication. Always consult a qualified healthcare professional before using any medicine. The channel is not responsible for any self-medication or misuse of information.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ