প্রিয় স্বাস্থ্য সচেতন ভাই ও বোনেরা আজকে আমরা জানব ডায়াপার র্যাশ এবং এটার জন্য বহুল ব্যবহিত De-Rash ointment নিয়ে। de rash cream ব্যবহারের নিয়ম, কোন বয়সের বাচ্চাদের ব্যবহার করা যাবে, কত দিন ব্যবহার করা যাবে ইত্যাদি নিয়ে। চলুন শুরুতে জানা যাক ডায়াপার র্যাশ কি? Diaper Rash হলো শিশুর ডায়াপার পরা অংশে ত্বকে লালচে ভাব বা ফুসকুড়ি, যা প্রস্রাব-পায়খানার সংস্পর্শ, ঘর্ষণ, বা সংক্রমণের কারণে হয়; ত্বক পরিষ্কার ও শুষ্ক রাখলে এবং ডায়াপার র্যাশ ক্রিম ব্যবহার করলে এর চিকিৎসা করা যায়, তবে না কমলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডায়াপার র্যাশ কেন হয়? আর্দ্রতা: ডায়াপারে প্রস্রাব বা পায়খানার কারণে ত্বক দীর্ঘক্ষণ ভেজা থাকলে।
ঘর্ষণ: ডায়াপার ত্বকে ঘষা লাগলে।অ্যালার্জি/জ্বালাপোড়া: সাবান, ডিটারজেন্ট বা নতুন কোনো পণ্যের কারণে।
সংক্রমণ: ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার কারণে। লক্ষণ ত্বকে লালচে ভাব, ফুসকুড়ি বা ছোট ছোট চাকা।
জ্বালা বা ব্যথা অনুভব করা। চলুন এবার জেনে নেওয়া যাক De-rash ointment সমন্ধে। এটি স্কয়ার ফার্মার একটি প্রডাক্ট। ডি-র্যাশ (জিংক অক্সাইড) ত্বককে আর্দ্রতা এবং পুষ্টি জোগায় এবং ডায়াপার র্যাশের চিকিৎসা এবং প্রতিরোধে সাহায্য করে। জিংক অক্সাইড ভিত্তিক ফর্মুলেশন ত্বকে জ্বালাপোড়ার প্রাকৃতিক কারণগুলির বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক বাধা প্রদান করে। ডি-র্যাশ (জিংক অক্সাইড) মসৃণভাবে ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত স্থানে জ্বালা না করে সহজেই শিশুর ত্বক সাপোর্ট দেয়। De rash cream ব্যবহারের নিয়ম? ভেজা এবং ময়লাযুক্ত ডায়াপার দ্রুত পরিবর্তন করুন, ডায়াপারের জায়গাটি পরিষ্কার করুন এবং শুকাতে দিন। প্রতিটি ডায়াপার পরিবর্তনের সাথে, বিশেষ করে ঘুমানোর সময় বা যখন ভেজা ডায়াপারের সংস্পর্শে দীর্ঘ সময় লাগতে পারে, তখন যতবার প্রয়োজন ততবার মলম প্রয়োগ করুন। De-Rash Cream খোলার পর ৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে মুখ খোলার ১ মাসের বেশী দিন হলে না ব্যবহার করায় ভাল। এটি ডায়াপার খোলার পর ব্যবহার করতে হবে। তাছাড়াও এটি ব্যবহার এর পর ডায়াপার পড়ানো যাবে। নব জাতক থেকে যে কোন বয়সের বাচ্চাদের ডাক্তারের পরামর্শ মত ব্যবহার করা যেতে পারে। মেয়ে বাচ্চাদের প্রাইভেট পার্টের ভিতরে এটি ব্যবহার করা যাবে না।
de rash cream bangla এর পার্শপ্রতিক্রিয়াঃ এটির তেমন কোন পার্শ প্রতিক্রিয়া নাই। De rash cream price: (ডি রেশ ক্রিম এর দাম কত) বর্তমান বাজার মূল্য ৫০ টাকা। এটি বাংলাদেশের সকল ফার্মেসীতে পাওয়া যায়।
⚠️ দৃষ্টি আকর্ষণ: এই পোষ্টটি শুধুমাত্র সাধারণ তথ্য ও সচেতনতার জন্য। এটি চিকিৎসকের পরামর্শ নয়। কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।
Disclaimer: This blog is for educational and informational purposes only. We do not prescribe, diagnose, or recommend any medication. Always consult a qualified healthcare professional before using any medicine. The blog is not responsible for any self-medication or misuse of information.


0 মন্তব্যসমূহ